ফেয়ারডিল সিরাপ
চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ টাকার ভারতীয় নেশার সিরাপসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৫৯০ বোতল ভারতীয় নেশার সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও একটি মোটরসাইকেলসহ মেহেদি (২৩) নামের এক যুবককে আটক করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি।